রাজীব কুমারের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দিলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
আইন ভাঙার জন্য কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে রাজ্যকে চিঠি লিখে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আজ ৫ই ফেব্রুয়ারি রাজ্যেয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মুখ্যসচিব এর কাছে ওই চিঠি পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।উক্ত চিঠিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রক প্রশাসনিক সুত্র মারফত জানতে পেরেছে যে, ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার এবং কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে সার্ভিস ‘রুল বুক” ভাঙার জন্য দায়ী করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। উক্ত চিঠিতে রাজীব কুমারের তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূলের নেতা নেত্রীদের সাথে মেট্রো চ্যানেলে বসে ধর্না দেওয়ার উল্লেখ করা আছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুসারে রাজনৈতিক দল এবং তাঁদের নেতা নেত্রীদের সাথে ধরনায় বসে অল ইন্ডিয়া সার্ভিস কন্ডাক্ট রুলস, ১৯৬৮/এআইএস (ডি অ্যান্ড এ) রুলস, ১৯৬৮ এর অবমাননা করেছে কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার। আর সেই জন্যই স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠিতে রাজীব কুমারের বিরুদ্ধে রাজ্যকে কড়া ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রক।উল্লেখ্য, গত রবিবার রাজীব কুমারের বাড়ির সামন...