দেশভাগের সময় পাকিস্তান না গিয়ে মুসলিমরা ভারতের কোনো উপকার করেনি: যোগী আদিত্যনাথ

দিল্লীর নির্বাচনের জন্য এখন মাত্র হাতে গোনা ৫ দিন রয়েছে। এই পরিস্থিতিতে কোনো দল পিছিয়ে থাকতে চাই না। বিজেপির প্রায় সব বড় নেতা বিধানসভা নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করার প্রয়াসে প্রচার চালাচ্ছেন। এর মধ্যে বিজেপি দিল্লীতে নিজেদের সরকার আনার জন্য সমগ্র চেষ্টা লাগিয়ে দিয়েছে। তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হোক, পার্টির সভাপতি জে পি নদ্দা হোক বা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Aditya nath)। দিল্লী নির্বাচনে বিজেপি যোগী আদিত্যনাথকে ব্রহ্মাস্ত্র হিসেবে নামিয়েছে।

মুখ্যমন্ত্রী দিল্লির মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলিতে প্রচার করছেন, এর মধ্যে জামিয়া নগর এবং শাহীন বাগ অন্তর্ভুক্ত রয়েছে। যোগী আদিত্যনাথ ভারতীয় জনতা পার্টির তারকা প্রচারকদের মধ্যে গণনা করা হয়। দিল্লির শাহীনবাগে দেশের নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে আন্দোলন চলছে। এমন পরিস্থিতি যোগী আদিত্যনাথকে বড়ো অস্ত্র হিসেবে মাঠে নামানো বড়ো মেরুকরণের খেলা হবে।

এর মধ্যেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক ইন্টারভিউতে বড়ো মন্তব্য করেছেন। যোগী আদিত্যনাথ বলেছেন যে মুসলিমরা দেশভাগের সময় পাকিস্তান যায়নি তারা ভারতে থেকে কোনো দয়ার কাজ করেনি। NRC ও CAA বিরোধী প্রদর্শন নিয়ে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একথা বলেছেন।

আসলে এক সাংবাদিক বলেছিলেন যে যারা শাহীনবাগে আন্দোলন করছে তারা সেই সব পরিবারের লোকজন যারা দেশভাগের সময় পাকিস্তান যাননি। এর উত্তরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন,’ পাকিস্তান না গিয়ে তারা ভারতের কোনো উপকার করেনি।’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্য পরবর্তী সময়ে আরো বিতর্ক তৈরি করতে পারে বলেও মনে করা হচ্ছে। কারণ CAA নিয়ে সেকুলার গ্যাং ও বুদ্ধিজীবী বর্গ ব্যাপক সক্রিয় রয়েছে। এখন এ প্রসঙ্গে তাদের কি পতিক্রিয়া আসে সেটাই দেখার।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/36OqyuF

Comments

Popular posts from this blog

‘কাগজ আমরা দেখাবো না’- কবিতার বিরুদ্ধে কড়া জবাব দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বলেলন বুদ্ধিজীবীরা বাংলার ভবিষ্যত নষ্ট করছে।

একতায় শক্তি, প্রমান করলো আমেরিকার অল্প সংখ্যক হিন্দুরা! হিন্দুদের কাছে ঝুঁকতে বাধ্য হলো ডোনাল্ড ট্রাম্পের পার্টি।

যুদ্ধকালীন পরিস্থিতে ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করতে নরেন্দ্র মোদীর সরকার যা করলো জানলে আপনিও গর্বিত হবেন।