শুধু মমতাই না, মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন আরেক চরম মোদী বিরোধী মুখ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস প্রধান তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে (Mamata Banerjee) আমন্ত্রণ জানানো হয়েছিল। মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী মোদীর এই আমন্ত্রণ গ্রহণ করে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার কথা জানিয়েছে। এবার মমতা ব্যানার্জীর পর দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও (Arvind Kejriwal) এই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার কথা জানিয়েছেন। প্রাপ্ত খবর অনুযায়ী, মঙ্গলবার অরবিন্দ কেজরীবালকে আমন্ত্রণ পাঠানো হয়েছিল, আর উনি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন দিল্লীর এক সরকারী আধিকারিক। আরেকদিকে এটাও শোনা যাচ্ছে যে, দিল্লীর তিনবারের মুখ্যমন্ত্রী তথা দিল্লী কংগ্রেস সভাপতি শিলা দীক্ষিত কেও আমন্ত্রণ পাঠানো হয়েছে।

মঙ্গলবার মমতা ব্যানার্জীকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। মমতা ব্যানার্জী আমন্ত্রণ পত্র স্বীকার করে বলেছেন যে উনি অবশ্যই এই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন। আর এটা ওনার জন্য সন্মানের হবে। উল্লেখনীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীকে এই আমন্ত্রণ তৃণমূলের দুই বিধায়ক এবং ভাটপাড়ার কাউন্সিলররা বিজেপিতে যোগ দেওয়ার পর পাঠানো হয়েছে।
দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল আগাগোড়াই বিজেপি আর প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করে এসেছেন। ওনার এই আক্রমণ লোকসভা নির্বাচনে আরও বেশি করেই হয়েছে। লোকসভা নির্বাচনে কেজরীবাল বিজেপি এবং নরেন্দ্র মোদীর উপর অনেক প্রকারের অভিযোগ করেছিলেন। আর বিজেপি অরবিন্দ কেজরীবাল এবং কংগ্রেসকে হারিয়ে দিল্লীর সাতটি লোকসভা আসনই দখল করে নিয়েছিল।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WrQOd3
Comments
Post a Comment