বর্ডারে এবার জঙ্গিদের সাথে মোকাবিলা করবে রোবট, পাথরবাজদেরও ছোটাবে ঘাম
ভারতীয় সেনা (Indian Army) খুব শীঘ্রই কাশ্মীরে পাথরবাজ আর জঙ্গিদের সাথে মোকাবিলা করার জন্য রোবট মোতায়েন করতে চলেছে। এই রোবট জঙ্গিদের যেমন কোমর ভাঙবে, তেমনই পাথরবাজদের সাথেও মোকাবিলা করবে। একটা দুটো না, একসাথে ৫০০ এর বেশি রোবট উপতক্যায় মোতায়েন হতে চলেছে। এই রোবট গুলো আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) এর মাধ্যমে নিজেদের কাজ সুক্ষ ভাবে করবে।
গ্রেটার কাশ্মীরে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ডিফেন্স মিনিস্ট্রি কাউন্টার টেরর অপারেশন আর অন্যান্য অপারেশন এর জন্য রোবিটিক হাতিয়ার ব্যাবহার করার ব্যাপারে উদ্যোগী হয়েছে। উপতক্যায় সেনাদের আহত হওয়ার ঘটনা আর শহীদ হওয়ার ঘটনা কমাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। রিপোর্টে এটাও বলা হয়েছে যে, সেনা কাশ্মীরে ৫৪৪ টি রোবর্টের জন্য আবেদন করেছিল, আর ডিফেন্স মিনিস্ট্রি সেটির জন্য সবুজ সঙ্কেত দিয়েছে।
ইংরেজি সংবাদ মাধ্যম ‘ন্যাশানাল ডেইলি” এর অনুযায়ী, সেই দিন দূরে নেই যখন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর জন্য সীমান্তে সক্ষম রোবট মোতায়েন করা হবে। সেনাও খুব গুরুত্বপূর্ণ ভাবে এই প্রকল্পে কাজ করছে। ভবিষ্যতে ওয়ারফেয়ার কে মাথায় রেখে ভারতীয় সেনা তিন বিভাগেই যথাসম্ভব আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ম্যাশিন আর রোবট দিয়ে সুসজ্জিত করা হবে।
এই রোবট শুধুমাত্র প্রতিটি গতিবিধিতে পূর্ণ অন্তর্দৃষ্টি নিতে সক্ষম হবে না, তাঁরা অবিলম্বে শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থাও নেবে। এরকম হওয়ার পর ভারতীয় সীমার ছবি বদলে যাবে। উল্লেখ্য, গোটা বিশ্বে উন্নত টেকনোলজি দিয়ে অনেক দেশই এই প্রকল্পে কাজ করছে। ভবিষ্যতে আপনি দেখবেন যে, রোবট সেনার ট্যাংক আর বিমান চালিয়ে শত্রুদের ধ্বংস করবে।
এটা কোন কল্পনা না, এটা সম্পূর্ণ সত্য। আনুমানিক দুই বছর ধরে ডিআরডিও এর সাথে যুক্ত ল্যাব সিএআইআর (সেন্টার ফর আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এন্ড রোবটিক্স) এই প্রকল্পে কাজ করছে। এই ল্যাব সেনার জন্য অনেক প্রকারের রোবট তৈরি করছে, এটিকে মাল্টি এজেন্ট রোবটিক্স ফ্রেমওয়ার্ক বলা হয়।
মদ্দা কথা হল, যদি ভবিষ্যতে পাঠানকোটের মোট হামলা হয়, তাহলে সেখানে সেনা জবাব দেবেনা, আলাদা আলাদা উন্নত প্রজুক্তির রোবট শত্রুদের খতম করবে। আমেরিকার মতো দেশ উন্নত প্রযুক্তিতে তৈরি বিশেষ প্রকারের রোবট সীমান্তে মোতায়েন করে দিয়েছে। এই রোবট গুলোর ব্যাবহার তাঁরা আফগানিস্তানে করেছিল।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2QwMnYS
Comments
Post a Comment