গরমের হাত থেকে স্বস্তি দিতে, গরিবদের এসি দেওয়ার কথা ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর


লোকসভা নির্বাচনে অভূতপূর্ব জয়লাভ করছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। দেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত হতে চলেছে মোদী সরকার (Modi Sarkar)। ভারতের ইতিহাসে এই প্রথম কোন অ-কংগ্রেসি সরকার একক সংখ্যাগরিষ্ঠতায় ফের ক্ষমতায় ফিরেছে। আর এই অভূতপূর্ব জয়ের জন্য দেশের প্রতিটি মানুষ এবং বিজেপির (Bharatiya Janata Party) কর্মীদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে ভারতের মন্ত্রীদের সাথে তিনি প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন। ওনার এই শপথ গ্রহণে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নেত্রীদের থেকে শুরু করে মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন। আর উপস্থিত থাকবেন বিশ্বের প্রভাবশালী নেতারা।

নরেন্দ্র মোদীর দ্বিতীয়বার শপথ গ্রহণের আগে দেশের গরিব খেটে খাওয়া মানুষদের জন্য বিশেষ উপহার দিতে চলেছেন। এই গ্রীষ্মকালের প্রচণ্ড গরমে দেশের মানুষের অবস্থা যে কতটা নাজেহাল, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভালো মতোই জানেন। আর দেশের মুটে, মজুর সহ দরিদ্র নিম্নবিত্ত মানুষেরা গরমে কতটা কষ্ট পাচ্ছে, সেটাও প্রধানমন্ত্রী ভালো মতো জানেন। আর সেই জন্যই এবার দেশের দরিদ্র মানুষদের কথা মাথায় রেখে, তাঁদের এসি দিতে চলেছে মোদী সরকার।

মোদী সরকারের এই নতুন প্রকল্প অনুযায়ী, দেশের মুটে, মজুর সহ দরিদ্র নিম্নবিত্ত মানুষেরা অনেক কম খরচে এবার বাতানুকুল যন্ত্র দিতে চলেছে। বাজারে উপলব্ধ এসির তুলনায় মোদী সরকারের প্রকল্পে দেওয়া এসির দাম ৩০-৪০ শতাংশ কম হবে। এরফলে দেশের সাধারণ মানুষ অতই সহজেই সেগুলো কিনতে পারবে। এমনকি বাজারে উপলব্ধ এসির থেকে প্রায় ৪০ শতাংশ কম বিদ্যুৎ খরচ হবে মোদীর দেওয়া এই এসিতে।

প্রাপ্ত খবর অনুযায়ী, দেশের অন্যতম বৈদ্যুতিন সরঞ্জাম নির্মাতা ইইএসএল-কে (Energy Efficiency Services Limited) পাঁচতারা সম্পন্ন এই এসি তৈরি করার নির্দেশ দিয়েছে মোদী সরকার। এই এসির দাম যেমন বাজারে উপলব্ধ এসির তুলনায় কম হবে, তেমনই অন্য এসির তুলনায় প্রায় ৪০ শতাংশ বিদ্যুৎ কম খাবে মোদীর এই এসি। এর আগে উজ্বলা যোজনার মাধ্যমে দেশের গরিব পরিবারের মহিলাদের হাতে বিনামূল্যে গ্যাস তুলে দিয়েছিল মোদী সরকার। তাছাড়াও উজালা প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি পরিবারের কাছে কম দামে এনার্জি সেভিং লাইটও পৌঁছে দিয়েছিল মোদী সরকার। এবার মোদী সরকারের নতুন এই প্রকল্পে আবার উপকৃত হতে চলেছেন দেশের গরিব খেটে খাওয়া মানুষেরা।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/30Sbmuw

Comments

Popular posts from this blog

‘কাগজ আমরা দেখাবো না’- কবিতার বিরুদ্ধে কড়া জবাব দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বলেলন বুদ্ধিজীবীরা বাংলার ভবিষ্যত নষ্ট করছে।

একতায় শক্তি, প্রমান করলো আমেরিকার অল্প সংখ্যক হিন্দুরা! হিন্দুদের কাছে ঝুঁকতে বাধ্য হলো ডোনাল্ড ট্রাম্পের পার্টি।

যুদ্ধকালীন পরিস্থিতে ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করতে নরেন্দ্র মোদীর সরকার যা করলো জানলে আপনিও গর্বিত হবেন।