পতন হল অহংকারের! প্রধানমন্ত্রী মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী


যখন দেশে নির্বাচন চলছিল, যখন দেশে নির্বাচনী বিঁধি লাগু ছিল, তখনও সংবিধান অনুসারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই (Narendra Modi) ছিলেন। কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) নির্বাচনী জনসভা থেকে চিল্লিয়ে চিল্লিয়ে বলেছিলেন, ‘আমি প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে মানিনা।” এমনকি ফেণীর রিপোর্ট চাওয়ার জন্য প্রধানমন্ত্রী ওনাকে দুবার ফোন করলেও, উনি ফোন তোলার সৌজন্যতা পর্যন্ত দেখান নি।

নির্বাচনী প্রচার থেকে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কখনো ওনাকে চড় মারা, তো কখনো ওনার দাঁত ভেঙে দেওয়ারও কথা বলেছিলেন তিনি। এমনকি ব্যাক্তিগত আক্রমণ করে প্রধানমন্ত্রীকে মমতা ব্যানার্জী বলেছিলেন, ‘যে নিজের বউ সামলাতে পারেনা, সে দেশ কি করে সামলাবে?” রাজ্যে ৪২ এ বিয়াল্লিশ টি আসন পাওয়ার স্বপ্ন দেখা মমতা ব্যানার্জী নরেন্দ্র মোদীকে হারিয়ে দেশের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। এমনকি উনি এও বলেছিলেন যে, মোদী সরকারের এক্সপায়ারি ডেট এসে গেছে, গোটা দেশে মোদী ১০০ টি আসনও পাবেনা। কিন্তু মমতা ব্যানার্জীর এই স্বপ্ন কাজে লাগেনি। নরেন্দ্র মোদী অভূতপূর্ব ভাবে দেশে আবার ক্ষমতায় ফিরেছেন। আগামী ৩০ মে বৃহস্পতিবার উনি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন।

লোকসভা নির্বাচনের ফলাফল বেরানোর পর মমতা ব্যানার্জী প্রথমবার প্রেস কনফারেন্স করেও মোদী সরকারের উপর আক্রমণ করেছিলেন। এমনকি উনি এও বলেছিলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন। যদিও মমতা ব্যানার্জীর এই কথাও মিথ্যাই প্রমাণিত হয়েছে।

এবার মমতা ব্যানার্জীর সেই অহংকারকে ছুঁড়ে ফেলে দিতে বাধ্য হলেন। এবার আর তিনি নরেন্দ্র মোদীর বিরোধিতা না করে, নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হওয়ার কথা ঘোষণা করলেন। মমতা ব্যানার্জী বলেন, ‘আমি দেশের বাকি মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলেছি, আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমিও উপস্থিত থাকব।”

যেই মমতা ব্যানার্জী দুই দিন আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সহ্য করতে পারতেন না। আজ সেই মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রীর ডাকে ওনার শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে চলেছেন। নরেন্দ্র মোদীকে সাম্প্রদায়িক নেতা, দেশের গুন্ডা বলা মানুষ মোদীর ডাকে ওনার শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে চলেছেন।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর http://bit.ly/2WaISO9

Comments

Popular posts from this blog

‘কাগজ আমরা দেখাবো না’- কবিতার বিরুদ্ধে কড়া জবাব দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বলেলন বুদ্ধিজীবীরা বাংলার ভবিষ্যত নষ্ট করছে।

একতায় শক্তি, প্রমান করলো আমেরিকার অল্প সংখ্যক হিন্দুরা! হিন্দুদের কাছে ঝুঁকতে বাধ্য হলো ডোনাল্ড ট্রাম্পের পার্টি।

যুদ্ধকালীন পরিস্থিতে ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করতে নরেন্দ্র মোদীর সরকার যা করলো জানলে আপনিও গর্বিত হবেন।