জম্মু কাশ্মীরঃ অনন্তনাগে সেনা আর জঙ্গির মধ্যে সংঘর্ষ, সেনার এনকাউন্টারে খতম হল দুই জঙ্গি

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহরা  বাগেন্দর মহল্লায় জঙ্গি আর সেনার মধ্যে বৃহস্পতিবার সংঘর্ষ শুরু হয়। দুই তরফ থেকেই চরম ফায়ারিং হচ্ছিল। অবশেষে সেনার গুলিতে খতম হয় দুই জঙ্গি। এখনো তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মৃত জঙ্গিরা হিজবুল মুজাহিদ্দিন এর সাথে যুক্ত ছিল।

রিপোর্টে বলা হয়েছে যে, সেনার ৩ রাষ্ট্রীয় রাইফেলস আর এসওজি মিলে অনন্তনাগের বিজবেহরা এলাকায় সংযুক্ত অভিযান চালায়। গোপন সুত্রে ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে বলে আগেই খবর পেয়েছিল সেনা। এলাকায় সেনা যাওয়ার পর জঙ্গিরা নিজেদের চারিদিক থেকে বন্দি হওয়া দেখে, সেনার উপর গুলি চালায়। জঙ্গিদের গুলির জবাবে সেনা পালটা হামলা করে। সেনার চালানো গুলিতে খতম হয় দুই হিজবুল জঙ্গি।
সূত্র অনুযায়ী এবছরের প্রথম থেকেই কাশ্মীরে সেনা অপারেশন অলআউট অভিযান চালিয়ে আনুমানিক ৭০ জঙ্গিকে খতম করেছে। খতম হওয়া জঙ্গিদের মধ্যে জইশ এ মোহম্মদ এর জঙ্গিই বেশি ছিল বলে জানা যায়।


from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2KYG4yg

Comments

Popular posts from this blog

‘কাগজ আমরা দেখাবো না’- কবিতার বিরুদ্ধে কড়া জবাব দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বলেলন বুদ্ধিজীবীরা বাংলার ভবিষ্যত নষ্ট করছে।

একতায় শক্তি, প্রমান করলো আমেরিকার অল্প সংখ্যক হিন্দুরা! হিন্দুদের কাছে ঝুঁকতে বাধ্য হলো ডোনাল্ড ট্রাম্পের পার্টি।

যুদ্ধকালীন পরিস্থিতে ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করতে নরেন্দ্র মোদীর সরকার যা করলো জানলে আপনিও গর্বিত হবেন।