মধ্যপ্রদেশে ক্ষমতা সামলাতে গিয়ে, শিবরাজ সিংয়ের এই ঘোষণায় বড়ো সমস্যায় পড়তে চলেছে কংগ্রেস।
মধ্যপ্রদেশে কংগ্রেসের সরকার গঠন করতে চলেছে ঠিকই কিন্তু কংগ্রেস ক্ষমতায় এসেই একটা বড়ো সমস্যার সম্মুখীন হতে চলেছে। আসলে একটা বিশেষ ঘোষণা মধ্যপ্রদেশে আসা কংগ্রেসে সরকারের ঘুম কেড়ে নেবে। আসলে এই ঘোষণা বর্তমানে মুখ্যমন্ত্রী থাকা শিবরাজ চৌহানের সিদ্ধান্তের জন্য নিতে হয়েছে। এই ঘোষণা ২২০০ কোটি টাকা কৃষি বোনাস দেওয়ার উপর সিদ্ধান্তে নেওয়া হয়েছে। যদি নতুন সরকার এই পরিমাণ টাকা খরচ করে দেয় তাহলে অন্যান উন্নয়নের জন্য টাকা সংগ্রহ করা মুশকিল হবে। অন্যদিকে যদি কংগ্রেস এটাকে আগের সরকারের সিধান্ত বলে এড়িয়ে যায় তবে কংগ্রেস সরকারকে বহু সংখ্যক কৃষকের ক্ষোভের সম্মুখীন হতে হবে। এইভাবে কংগ্রেসের জন্য একদিকে কূয়া ও অন্যদিকে খাদান এর পরিস্থিতি হয়ে পড়েছে।
অর্থাৎ দুই পরিস্থিতিতেই কংগ্রেস বেসামাল অবস্থায় পড়তে পারে। আশঙ্কা করা হচ্ছে ২০১৯ এর লোকসভা নির্বাচনে কংগ্রেস জনগণের এই অসন্তোষের শিকার হতে পারে। ৫ অক্টোবর শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছিলেন যে কৃষকদেরকে সয়াবিন ও অন্যান্য কিছু ফসলের উপর কুইন্টাল প্রতি ৫০০ টাকা বোনাস দেওয়া হবে।উনি এটাও বলেছিলেন যে ২০ অক্টোবর ২০১৮ থেকে ১৯ শে জানুয়ারি ২০১৯ এর মধ্যে সরকারি মণ্ডিতে বেঁচা ফসলে এই বোনাস দেওয়া হবে।

INDIAN EXPRESS এর তথ্য অনুযায়ী, ১০ ডিসেম্বর পর্যন্ত ১৫.২৯ লক্ষ টন সয়াবিন ও ৯.৯৬ লক্ষ টন মক্কা সরকারি মান্ডিতে বেঁচা সম্পন্ন হয়েছে। তবে এর আগে কংগ্রেসকে নিজেদের দেওয়া কথা রাখতে হবে। কংগ্রেস দাবি করেছিল যে তার জিতলে ১০ দিনের মধ্যে কৃষকদের লোন মাফ করে দেওয়া হবে।

কৃষকদের ২ লক্ষ টাকা পর্যন্ত কর ঋণ মাফ ও বিদ্যুৎ বিল মাফ করার উপর কংগ্রেস সরকারকে টাকা খরচ করতে হবে।এর উপর সরকারকে ২২০০ কোটি টাকার বন্দোবস্ত করা এবং বোনাস দিতে গিয়ে আর্থিক দিক দিয়ে সরকারের কোমর ভাঙবে বলে মনে করা হচ্ছে।
from Indiarag Bengali News : বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2LeMJkd
Comments
Post a Comment