Posts

পাকিস্তানের পরিকল্পনায় জল ঢালল সৌদি আরব, ইমরানদের অউকাত বুঝিয়ে দিল শেখ’রা

Image
নয়া দিল্লিঃ  বিশ্ব মঞ্চে পাকিস্তান (Pakistan) নিজেদের সমর্থন হারিয়েছে। আমেরিকাকে বেছে নেওয়ায় রাশিয়া অনেক আগেই পাকিস্তানের থেকে মুখ ফিরিয়ে নেয়, আর এখন আফগানিস্তান, সন্ত্রাসবাদ, ওসামা বিন লাদেন ও চীনের কারণে আমেরিকা পাকিস্তানের ওপর চরম চটে রয়েছে। ইরানের সঙ্গেও পাকিস্তানের সম্পর্ক তলানিতে, অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও দিনদিন উত্তেজনা বেড়েই চলেছে। বিপরীতে জোটনিরপেক্ষ হওয়া সত্ত্বেও ভারতের কূটনৈতিক বিশ্বাসযোগ্যতা বাড়ছে। তবে, পাকিস্তানের উচ্চাকাঙ্ক্ষাও এমনই ছিল। পাকিস্তান সবচেয়ে বড় ধাক্কা তখন খেয়েছিল, যখন কাশ্মীর ইস্যুতে এবং ৩৭০ ধারা বাতিলের বিষয়ে ইসলামী দেশগুলি তাঁদের সমর্থন করেনি। এটি ছিল পাকিস্তানের কূটনীতির ব্যর্থতার প্রতীক, অন্যদিকে ভারতের কূটনৈতিক সাফল্য। মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (Organization of Islamic Cooperation) অর্থাৎ OIC-কে নিয়েও পাকিস্তানের মোহভঙ্গ হয়েছে। সৌদি আরবকে (Saudi Arabia) চ্যালেঞ্জ করার জন্য তুরস্ক ও মালয়েশিয়াকে একই সূত্রে গাঁথার পাকিস্তানের পরিকল্পনাকে ব্যর্থ করে দেয় ভারত, অন্যদিকে পাকিস্তানের এই পদক...

পুরোহিত নিয়োগ করছে NASA, এলিয়েন খুঁজতে মেগা প্ল্যান এই মহাকাশ গবেষণা সংস্থার

Image
নয়া দিল্লিঃ  ভিনগ্রহের প্রাণীর ( Aliens ) রহস্য সমাধানে সব প্রস্তুতিই নিয়ে নিয়েছে নাসা ( NASA )। এটি আপনার কাছে একটি Sci-Fi সিনেমার মতো শোনাতে পারে, কিন্তু নাসা আসলে এলিয়েনদের সাথে যোগাযোগ স্থাপনে ময়দানে নেমে পড়েছে। আর এর জন্য নাসা পুরোহিতও ( Priests ) নিয়োগ করছে। আপনি মনে করতে পারেন যে, পুরোহিতদের মহাকাশে ( Space ) পাঠানো হবে, তবে সেটাও নয়। ডেইলি স্টারের মতে, নাসা ২৪ জন ধর্মতত্ত্ববিদদের সাহায্যে জানার চেষ্টা করছে যে পৃথিবীর বিভিন্ন ধর্ম মানুষ ছাড়াও এলিয়েন সম্পর্কে কী ভাবে। ব্রিটিশ ধর্মযাজক রেভারেন্ড ডক্টর অ্যান্ড্রু ডেভিসনের নামও নাসার পুরোহিতদের নিয়োগে অন্তর্ভুক্ত করা হয়েছে। রেভারেন্ড কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন ধর্মতত্ত্ববিদ। তিনি বায়ো-কেমিস্ট্রিতে ডক্টরেট ডিগ্রিও অর্জন করেছেন। ব্রিটিশ কোলিন্স ডিকশনারি অনুযায়ী, ‘এক ধর্মশাস্ত্রী তিনিই হতে পারেন, যিনি ঈশ্বরের প্রকৃতি, ধর্ম ও ধর্মীয় বিশ্বাসগুলিকে অধ্যায়ন করেন।’ রেভারেন্ড ডেভিসনের মতে, এই পৃথিবীর বাইরের জীবনযাত্রা খোঁজার সম্ভাবনা দিন দিন বেড়েই চলেছে। ডেভিসন-র বই, অ্যাস্ট্রোবায়োলজি অ্যান্ড ক্রিশ্চিয়ান ডক্টরিনে উনি প...

চরম দুরাবস্থায় দিন কাটাচ্ছেন মহাভারতের ভীম, জাহির করলেন মনের ব্যথা

Image
মুম্বইঃ  ভীমের (Bheem) কথা পড়ে বা শোনার পর প্রথম যে মুখটি মাথায় আসে, সেটা হল এক হুঙ্কারে কৌরবদের ঘাম ছুটিয়ে দেওয়া জনপ্রিয় সিরিয়াল ‘মহাভারত’-এর (Mahabharat) ভীমের। প্রবীণ কুমার সোবতী (Praveen Kumar Sobti) যিনি ৬ ফুটেরও বেশি লম্বা এবং শক্তিশালী দেহের অধিকারী। ৩০ বছর আগে ভারতীয় টেলিভিশন সিরিয়ালে ‘ভীম’ চরিত্রের জন্য প্রচুর অনুসন্ধানের পর ওনাকে নির্বাচিত করা হয়। তিনি এই চরিত্রটিও এমনভাবে অভিনয় করেছেন যে বছর পরেও কেউ তার ধারে কাছে আসতে পারেনি। প্রবীণ অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং দেশের জন্য অনেক পদকও জিতেছেন, কিন্তু আজ ৭৬ বছর বয়সে তিনি অজস্র সমস্যার সাথে লড়াই করছেন। নিজের পরিস্থিতির বর্ণনা করে তিনি পেনশনের জন্য সরকারের কাছে আবেদনও করেছেন। প্রবীণ কুমার সোবতী অভিনয়ের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও দেশের নাম উজ্জ্বল করেছেন। আর এখন তিনি জীবনযাপনের জন্য পেনশন দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার বয়স ৭৬ বছর। আমি অনেক দিন ধরে বাড়িতে বসে আছি। আর ভালো লাগছে না। খাওয়ার মধ্যেও অনেক বাধানিষেধ আছে। মেরুদণ্ডের সমস্যা রয়েছে। স্ত্রী বীণা ঘর দেখাশোনা করেন। এক মেয়ের বিয়ে হয়েছে মুম...

বাড়িতে লাগান এই চারটি গাছ, কোনদিনও হবে না টাকার অভাব

Image
কলকাতাঃ হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে, দেবতারাও গাছ-গাছালিতে বাস করেন বলে বিশ্বাস করেন অনেকে। এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে নিয়মিত কিছু বিশেষ গাছের আরাধনা করলে নানান গ্রহের দোষ দূর হয়। এর পাশাপাশি অনেক সুবিধাও পাওয়া যায়। বাস্তুশাস্ত্রে যারা বিশ্বাসী তারা নিশ্চয়ই জানবেন এমন কিছু বিশেষ গাছের কথা যেগুলিকে প্রতিদিন পুজো করলে জীবন থেকে আর্থিক সমস্যা চলে যায়। হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। গাছটি এতটাই পবিত্র বলে মনে করা হয় যে কোনো কিছুতে এর মাত্র একটি পাতা উৎসর্গ করলেই তা বিশুদ্ধ হয়ে যায় বলে ধারণা করা হয়। অনেক বিশ্বাস করেন যে বাড়িতে তুলসী গাছ লাগিয়ে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় সেই গাছের পুজো করলে বাড়ির বাস্তু দোষ কেটে যায়। এছাড়াও তুলসী গাছ ধন-সম্পত্তির দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত। এমন পরিস্থিতিতে নিয়মিত তাদের পুজো করা আর্থিক সমস্যা দূর করতে সহায়ক। তুলসীর মতো আরও একটি গাছ আছে যার নাম দাভানা। মনে করা হয় এই গাছের ধর্মীয় ও বৈজ্ঞানিক গুরুত্বও রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, একে তুলসীর মতোই পূজা করা হয়। বাস্তুশাস্ত্রর ধারণা অনুযায়ী বাড়ির দক্ষিণ-পশ্চিম দ...

সোমবার একদল, মঙ্গলবার আরেক! রবিবারে মাথার চিকিৎসা করায় মুকুল রায়! কটাক্ষ কুণালের

Image
কলকাতাঃ  কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। উনি কোন দলে আছে, আর কোন দলে নেই এর উত্তর এখন হয়ত উনি নিজেই দিতে পারবেন না। দু’দিন আগে বোলপুরের সার্কিট হাউসে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং বাকিদের পাশে দাঁড়িয়ে মুকুল রায় দাবি করেছিলেন যে, এবারের পুর নির্বাচনে রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টি জিতবে। তৃণমূল নেতাদের পাশে দাঁড়িয়ে এহেন মন্তব্য করায় বাকিরা ওনার ভুল শুধরে দেন। এরপর মুকুল রায় নিজের ভুল না শুধরেই বলেন, ‘তৃণমূল আর ভারতীয় জনতা পার্টিতো একই।” পাশেই দাঁড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল। তিনি অবাক হলেও, বিষয়টি এড়িয়ে যান। যদিও, এটাই প্রথম না যে মুকুলবাবু এমন মন্তব্য করে সারা ফেলে দিলেন। এর আগেও তিনি দু’বার পরপর এমন মন্তব্য করে তৃণমূল শিবিরে কম্পন ধরিয়ে দিয়েছেন। বলে রাখা ভালো, একুশের নির্বাচনে বিজেপির হারের পর মুকুল রায় এবং ওনার পুত্র শুভ্রাংশুরা আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগদান করেছিলেন। মুকুলবাবুর তৃণমূলের যোগদানের পরই বিজেপি ওনার উপর চাপ সৃষ্টি করার কাজ শুরু করে দেয়। বিজেপি ওনার বিধায়ক পদ খারিজ করার জন্য আদালতে পর্যন্ত মামলা করে। অন্যদিকে, মুক...

মুসলিম নাবালিকাকে বিয়ে হিন্দু যুবকের, ইসলামের আইন টেনে নবদম্পতিকে স্বীকৃতি দিল হাইকোর্ট

চণ্ডীগড়ঃ  পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট (Punjab and Haryana High Court Chandigarh) একটি হিন্দু ছেলেকে বিয়ে করা ১৭ বছর বয়সী মুসলিম মেয়ের সুরক্ষার আবেদন গ্রহণ করার সময় বলেছে যে, মেয়েটি যৌন পরিপক্কতা অর্জন করেছে। আদালত বলেছে, বয়ঃসন্ধি পেরিয়েছে তাই সে তার পছন্দের সঙ্গীকে বিয়ে করার সিদ্ধান্ত নিতে স্বাধীন। নবদম্পতিকে নিরাপত্তা দিতে মালেরকোটলার এসএসপিকেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পিটিশন দাখিল করে নবদম্পতি হাইকোর্টে জানায়, মেয়েটির বয়স ১৭ বছর এবং ছেলের বয়স ৩৩ বছর। দুজনেই পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিয়ে করায় তাদের জীবন বিপন্ন। আবেদনকারীরা বলেছেন যে, মুসলিম ধর্ম অনুসারে ছেলে এবং মেয়ে উভয়ই যৌন পরিপক্কতা অর্জনের পরে বিবাহের যোগ্য বলে বিবেচিত হয়। তাই তাদের সুরক্ষা দেওয়া উচিত। হাইকোর্ট আবেদনের শুনানির সময় স্পষ্ট করে যে ইসলামিক আইনের নীতিমালা অনুসারে, ১৫ বছর বয়সী একটি মেয়ে যৌন পরিপক্কতা অর্জনের পরে বিবাহের যোগ্য বলে বিবেচিত হয়। এই ক্ষেত্রে মেয়েটির বয়স ১৭ বছর। মেয়েটি পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিয়ে করেছে, শুধু এ কারণে তাকে তার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। আবেদন স্...

২৫৭ কোটি টাকা, কেজি কেজি সোনা-রুপা! কানপুরের আতর ব্যবসায়ীর বাড়িতে এখনও চলছে তল্লাশি

Image
কানপুরঃ  কানপুরের (Kanpur) সুগন্ধি ব্যবসায়ী পীযূষ জৈনের (Piyush Jain) কনৌজের (Kannauj) আবাসে এখনও আয়কর বিভাগ ও জিএসটি-র অভিযান চলছে। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, কনৌজে কালোটাকা (Back Money) উপার্জনকারী ‘সমাজবাদী পারফিউম’ প্রস্তুতকারক পীযূষ জৈনের বাড়ি থেকে নোট ভর্তি আটটি প্লাস্টিকের বস্তা পাওয়া গিয়েছে। এছাড়াও সোনার বিস্কুট ও রূপাও উদ্ধার করা হয়েছে। শনিবার রাত থেকে তিনটি নোট কাউন্টিং মেশিন বসানো হয়েছে। এ পর্যন্ত নগদ ৮০ কোটি (Crore) টাকা (Indian Rupee) পাওয়া গেছে। বেডরুম, বাথরুম, রান্নাঘর সব থেকে নগদ টাকা ও গয়না উদ্ধার করছেন অফিসাররা। এখনও পর্যন্ত কানপুর এবং কনৌজে পীযূষের বাড়িগুলি থেকে ২৫৭ কোটি নগদ, ১৫ কেজি সোনা এবং ৫০ কেজি রূপা উদ্ধার করা হয়েছে। অফিসাররা এখনও নোট গুনতে ব্যস্ত। উল্লেখ্য, পীযূষ জৈনের কানপুরের বাড়ির আলমারি থেকে পাওয়া নগদ টাকার ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। কানপুরের পর এখন কনৌজে অবস্থিত তাঁর বাড়ি থেকে প্রচুর নগদ টাকা এবং সোনা-রূপা বের হচ্ছে। সূত্র জানায়, অভিযানে কয়েকটি ডায়েরি ও বিলও পাওয়া গেছে। সেখানে অনেক কোম্পানির কাঁচামাল ক্রয়-বিক্র...