পাকিস্তানকে সমর্থন করায় ভয়ানক শাস্তি, করুণ পরিণতি হল যুবকের! ভাইরাল ভিডিও
কলকাতা: পাকিস্তানের (Pakistan) অনুশীলনে তাদের দেশের পতাকা (National Flag) ওড়ানোর পর থেকেই পাকিস্তানের বাংলাদেশ (Bangladesh) সফরকে নিয়ে একটা চাপা উত্তেজনার আঁচ টের পাচ্ছে সেই দেশের মানুষ। একাধিকবার বাংলাদেশের কোনও সমর্থকরা পাকিস্তানকে ভালোবাসা জানালে অন্যান্য বাংলাদেশ সমর্থকদের সাথে নিয়ে ঝামেলা বাঁধছে। নিজ দেশের খেলায় নিজ দেশকে সমর্থন না দিয়ে অন্য দেশের প্রতি আবেগ দেখানোর তীব্র সমালোচনা করছে এক শ্রেণির বাংলাদেশ সমর্থক। কিছু নিরপেক্ষ মানুষ অবশ্য যারা এই ধরনের কাজ করেছেন তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। আজ আবার ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি। চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে এক বাংলাদেশী পাকিস্তান সমর্থক পাকিস্তানের জার্সি গায়ে খেলা দেখতে আসলে ক্ষোভে ফেটে পড়ে জনতার একটি অংশ। তারপর তাকে তাড়া করে নিকটবর্তী নর্দমায় ফেলে দেওয়া হয়। প্রথমে অবশ্য পাকিস্তানের জার্সি পরিহিত ওই সমর্থকের ওপর চড়াও হয়েছিলেন কিছু কট্টর বাংলাদেশ প্রেমী। সেই যুবক কেন পাকিস্তানের জার্সি পরে এসেছেন সেই প্রশ্ন করা হয় তাকে। এরপর ওই সমর্থকের জার্সি খুলে নেওয়া হয়। নর্দমায় আটকে সেই সমর্থক আর কোন...