Posts

আমেরিকার ড্রোন হামলায় বিধ্বস্ত জঙ্গি ডেরা, রইল ছবি

Image
নয়া দিল্লিঃ  কাবুল বিমানবন্দরে ISISK-এর আত্মঘাতী হামলার পর আমেরিকা বদলা নেওয়ার জন্য ড্রোন দিয়ে এয়ার স্ট্রাইক করে। আমেরিকা দাবি করেছে যে, তাঁদের এয়ার স্ট্রাইকে আত্মঘাতী হামলার মাষ্টার মাইন্ড নিকেশ হয়েছে। এই হামলার পর আমেরিকার আধিকারিক বয়ান জারি করে বলেছে যে, লক্ষ্যকে নিকেশ করা হয়েছে আর কোনও সাধারণ মানুষের ক্ষতি হয়নি। আমেরিকার এই হামলার কয়েকটি ছবি সামনে এসেছে। ছবিতে বোঝা যাচ্ছে যে, মার্কিন ড্রোন হামলা কতটা তীব্র ছিল আর জঙ্গিদের কীভাবে মোক্ষম জবাব দেওয়া হয়েছে। Aśvaka News Agency অনুযায়ী, আমেরিকা গতকাল রাত ১২টা নাগাদ পূর্ব নঙ্গরহারের একটি বাড়িতে ড্রোন দিয়ে হামলা চালায়। আমেরিকার এই হামলায় বাড়িটি ধ্বংস হয়ে যায়। আর বাড়ির আশাপাশে থাকা যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। ড্রোনের হামলা এতটাই শক্তিশালী ছিল যে, মাটিতে কয়েক ফুট গর্ত হয়ে যায়। আমেরিকা দাবি করেছে যে, এই এয়ার স্ট্রাইকে কাবুলের আত্মঘাতী হামলার মাষ্টার মাইন্ড নিকেশ হয়েছে। কিন্তু কতজন জঙ্গি নিকেশ হয়েছে, তা প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, বৃহস্পতিবার কাবুলের বিমানবন্দরে সিরিয়াল ব্লাস্টে ১৩ মার্কিন সেনা কর্মী সহ ২০০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার ...

ফেসবুকে করেছিলেন তালিবান বিরোধী পোস্ট ; প্রাণনাশের হুমকি পেলেন কেরালার প্রাক্তন মন্ত্রী

সিনিয়র ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) এমএলএ এবং কেরালার প্রাক্তন মন্ত্রী এম কে মুনির বুধবার, ২৫ আগস্ট একটি বেনামী হুমকিমূলক চিঠি পেয়েছিলেন, যেখানে তার তালিবানবিরোধী ফেসবুক পোস্টটি প্রত্যাহার করতে বলা হয়েছিল এবং না করলে ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছিল। কেরালার কোডুভালি নির্বাচনী এলাকার বিধায়ক মুনির ১৭ আগস্ট একটি ফেসবুক পোস্টে লিখেছিলেন, আফগানিস্তান পুনরায় দখল করার পর থেকে উগ্র ইসলামপন্থী সংগঠনের অত্যাচার বাড়িয়ে তুলেছে এবং তার সমালোচনা করেন তিনি। কেরলের প্রাক্তন মন্ত্রী বলেন, যে তালিবানদের মানবতাবিরোধী এবং নারীবিরোধী বলে অভিহিত করেন। এম কে মুনির অবশ্য বলেন, যে তিনি ফেসবুক পোস্টটি ডিলিট করবেন না এবং সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে তার অবস্থানের সাথে আপোষ করবেন না। এমএলএকে হুমকি দেওয়া হয়, যে হয় তার পোস্টটি হয় মুছে দিন এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা প্রার্থনা করুন নচেৎ হত্যা করা হবে। চিঠিতে আরও বলা হয়েছে, যে তার সঙ্গে তার পরিবারকেও নির্মূল করা হবে। এবং তাঁকে কেরালার অধ্যাপক টিজে জোসেফের মর্মান্তিক পরিণতি নিয়ে হুমকি দেওয়া হয়েছে। জোসেফ প্রশ্নপত্রে নবী মোহাম্মদকে ন...

পাকিস্তানকে নিয়ে বড়ো ঘোষণা দিল তালিবান! মুখে হাসি ফুটলো ইমরানের

১৫ অগাস্ট তালিবানরা গোটা আফগানিস্তানের দখলে নিয়েছে। যদিও অনেকে মনে করেন, এর পিছনে রয়েছে ইমরান খানের দেশ পাকিস্তান। কিন্তু সে কথা পাকিস্তান সরাসরি স্বীকার করেনি। তবে জল্পনা যে মিথ্যা নয় সেকথা তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ কিছুটা হলেও স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তালিবানদের সঙ্গে পাকিস্তানের ভালো সম্পর্ক। পাক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তালিবান মুখপাত্র বলেছেন, পাকিস্তান আমাদের দ্বিতীয় বাড়ি। পাকিস্তানই তালিবানদের জন্ম দিয়েছে। তিনি প্রকাশ্যে একথাও বলেছেন, আফগানিস্তানের সীমান্ত দেশ পাকিস্তান। ধর্মের দিক থেকে এই দুই দেশ ঐতিহ্যগত ভাবে সম্পর্কযুক্ত। দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভাল। সেজন্য আমরা আগামী দিনে পাকিস্তানের সঙ্গে মজবুত সম্পর্ক তৈরি করতে চাই। তালিবান-পাক দ্বৈরথ বিশ্বের অন্যান্য দেশগুলির কাছে সুখকর নয় তা খুব ভালো করেই বোঝা যাচ্ছে। তালিবানের এই ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পাকিস্তান কারণ তারা প্রথম থেকেই ভারতের ক্ষতি করার আপ্রাণ চেষ্টা করে চলে এসেছে এবং পাকিস্তান নেত্রী নীলম ইরশাদ সে ভাবনায় শিলমোহর দিয়েছে। আর ‌ ঠিক এজন্য তালিবান রাজ প্রতিষ্ঠার পর থেকেই চিন্ত...

বিজেপির সব রাজ্য ছিনিয়ে নেব, যেখানে পা দেব সেটাই দখল করবঃ অভিষেক ব্যানার্জী

কলকাতাঃ  তৃণমূল আর আঞ্চলিক দল হিসেবে আটকে থাকতে চায় না। আর এই কারণেই একুশের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর দেশের বাকি রাজ্যগুলিতেও নিজেদের ছাপ ফেলার চেষ্টায় রয়েছে ঘাসফুল শিবির। গোটা ভারতে বিজেপিই যে তাঁদের একমাত্র প্রতিদ্বন্দ্বী দল, তাঁরা সেটা পরিষ্কারও করে দিয়েছে। আর এই কারণেই খেলা হবে দিবসে বাংলা, ত্রিপুরা সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যে কর্মসূচি রেখেছিল তৃণমূল। আজ তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সেই লক্ষ্যকে মাথায় রেখেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ধমকে চমকে তৃণমূলকে আটকে রাখা যাবে না। যেই রাজ্যেই পা রাখব, সেটাই দখল করব।” অভিষেকবাবু আরও বলেন, বিজেপি শাসিত রাজ্যের মানুষদের অবস্থা শোচনীয়। আমরা সেসব রাজ্যগুলি বিজেপির থেকে ছিনিয়ে আনব। আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। আমরা আমাদের লক্ষ্যে অবিচল। অভিষেকবাবু বলেন, এজেন্সি দিয়ে আমাদের ধমকে চমকে লাভ হবে না। উনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই এগিয়ে যাবে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, অভিষেক...

ইতিহাস গড়ল ভারত! টুইট করে সুখবর দিলেন প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ভারতে আসা মহামারি প্রত্যেকের জীবন বিপর্যস্ত করে দিয়েছিল। তবে এখন অনুমান করা যাচ্ছে যে,মোদী সরকারের প্রয়াসের দরুন সাধারণ মানুষ তাদের সাধারণ জীবনযাত্রা ফিরে পাবে। মোদী সরকার ভ্যাকসিনেশনের এমন প্ল্যান বানিয়েছে যার প্রসংশা আন্তর্জাতিক মহলেও হতে শুরু হয়েছে। খবরও এও আসছে, ভ্যাকসিনেশনে ভারত নতুন রেকর্ড তৈরি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে টুইট করে এই খবর দেশবাসীকে জানিয়েছেন। একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও টুইট দেশবাসীকে উৎসাহিত করা তথ্য শেয়ার করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ভ্যাক্সিনেশনে সমস্ত রেকর্ড ভাঙার খুশি জাহির করে বলেছেন, ‘আজ রেকর্ড টিকাকরণ! ১ কোটি পার করা খুবই গুরুত্বপূর্ণ উপলব্ধি। টিকা নেওয়া আর এই অভিযানকে সফল বানানো মানুষদের শুভেচ্ছা জানাই।” অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, “১ দিনে ১ কোটি ভ্যাকসিন! এই পরিসংখ্যান নতুন ভারতের দৃঢ় ইচ্ছাশক্তি ও ক্ষমতার প্রতিবিম্ব। এক দূরদর্শী নেতৃত্বে কিভাবে করোনার বিরুদ্ধে লড়াই করে উদাহরণ প্রস্তুত করা যায়, তা ভারত দেখাচ্ছে।” 1 दिन में 1 करोड़ वैक्सीन! ये आँकड़ा नए भारत की दृढ़ इच्छाशक्ति व अपार क्षमता का प्रतिबिं...

ভারতে সংবিধান, ধর্মনিরপেক্ষতা আর আইন ততদিনই যতদিন হিন্দুরা সংখ্যাগুরুঃ গুজরাটের উপমুখ্যমন্ত্রী

গান্ধীনগরঃ  গুজরাটের ডেপুটি মুখ্যমন্ত্রী নিতিন প্যাটেলের বয়ান নিয়ে চারিদিক তোলপাড় হচ্ছে। ওনার মতে সংবিধান, ধর্মনিরপেক্ষতা আর আইন ততদিন থাকবে যতদিন দেশে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। উনি আরও বলেন, আমার কথা লিখে নিন, যেদিন থেকে হিন্দুদের সংখ্যা কমে যাবে, সেদিন থেকেই দেশে না কোনও আদালত থাকবে আর না আইন। কোনও গণতন্ত্র, সংবিধান থাকবে না। সব উড়ে যাবে। গুজরাটের উপমুখ্যমন্ত্রী এই বয়ান গান্ধীনগরে ভারত মাতা মন্দিরে দিয়েছেন। ওই মন্দিরটি রাজ্যে প্রথম ভারত মাতা মন্দির হিসেবে জানা যায়। যেই সময় প্যাটেল এই বয়ান দেন সেই সময় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রদীপ সিংহ জাদেজা এবং বিশ্বহিন্দু পরিষদ ও আরএসএসের বরিষ্ঠ নেতারা। প্যাটেল বলেন, ‘আমাদের দেশ কিছু মানুষ সংবিধান আর ধর্মনিরপেক্ষতার কথা বলেন। কিন্তু আমি আপনাদের বলে দিই, আপনারা যদি এই ভিডিও রেকর্ড করতে চান তাহলে করুন। আমার কথা লিখে রেখে দিন। সংবিধান, ধর্মনিরপেক্ষতা আর আইনের কথা বলা মানুষরা এসব নিয়ে ততদিনই বলবেন, যতদিন এই দেশে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। যেদিন হিন্দুদের সংখ্যা কমে যাবে আর অন্যদের সংখ্যা বৃদ্ধি পাবে, তখন থেকে ধর্মনিরপেক্ষতা, লোকস...

‘দুয়ারে রেশন” প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, শর্ত না মানলে রেশন পৌঁছাবে না জানালো ডিলাররা

কলকাতাঃ  একুশের বিধানসভা ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, দুয়ারে সরকারের মতো মানুষের দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রেশন তোলার দুর্ভোগ মেটাতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ভোট মিটে গিয়েছে, সরকারও গঠন হয়ে গিয়েছে। এবার এই দুয়ারে রেশন পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য তৎপর হয়েছে মমতা সরকার। ১লা সেপ্টেম্বর থেকে রাজ্যে পরীক্ষামূলক ভাবে ‘দুয়ারে রেশন” প্রকল্প চালু হওয়ার কথা ছিল। কিন্তু পরিকাঠামো তৈরি না হওয়ায় ডিলাররা এখনই এই প্রকল্প চালু করতে পারছে না। শুক্রবার এই কথা খাদ্য দফতরকে জানিয়েছে রেশন ডিলারের সংগঠন। রাজ্যের খাদ্য ও গণবণ্টন মন্ত্রী রথীন ঘোষের সঙ্গে শুক্রবার বৈঠক করেন রেশন ডিলাররা। সেখানেই তাঁরা জানিয়ে দেন যে, ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে পরীক্ষামূলক ভাবে দুয়ারে রেশন প্রকল্প চালু করা সম্ভব নয়। তাঁরা জানান, এই প্রকল্পের জন্য পরিকাঠামো তৈরি হয়নি। ডিলারদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সরকার যেই ১ লক্ষ টাকা ভর্তুকি দেওয়ার ঘোষণা করেছিল, তাতে রাজি নন তাঁরা। রেশন ডিলাররা পরিষ্কার জানিয়ে দেন যে তাঁদের পক্ষে গাড়ির দামের বাকি টাকা দেওয়া স...